ইসলামী আন্দোলনকে ‘জঙ্গি’ হিসেবে উপস্থাপন করেছে জামায়াত: চরমোনাই পীর
জামায়াতে ইসলামী আমেরিকার সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
বুধবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলটির ৩০ দফা ইশতেহারের ঘোষণাও করেন তিনি।
রাষ্ট্র পরিচালনায় শরিয়াহর প্রাধান্য রেখে পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতি চালু, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাসবাদমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, নারীদের সমঅধিকার নয় অগ্রাধিকার প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে ইশতেহারে।
এছাড়া রাষ্ট্র-সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের কথাও জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইশতেহারে উল্লিখিত সব দফা বাস্তবায়নের আশ্বাস দেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ইসলামী* আন্দোলন,‘জঙ্গি’
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: