• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. স্মরণীয় ও বরণীয়

পটুয়াখালীতে ছেলের মৃত্যুর একদিন পর মায়ের মৃত্যু, পরিবারে শোকের ছায়া


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫৭ পিএম;
পটুয়াখালীতে ছেলের মৃত্যুর একদিন পর মায়ের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

লিটু পটুয়াখালী প্রতিনিধি :

 

ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই না ফেরার দেশে চলে গেলেন মা। পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা মিসেস আলম আরা খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি এডভোকেট মরহুম আশরাফ আলী খান স্ত্রী এবং প্রয়াত মুশফিকুর রহমান খান মামুনের মা। আলম আরা খান ছিলেন গার্লস স্কুল রোডের বাসিন্দা চিকিৎসক মরহুম মোয়াজ্জেম হোসেন খানের চতুর্থ মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আলম আরা খানের ছেলে মুশফিকুর রহমান খান মামুন। ছেলের মৃত্যুর শোকের মধ্যেই একদিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মা। পরে রোববার দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
পরপর মাত্র একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন আত্মীয়-স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন