মাসবুক ব্যক্তি ইমামের পেছনে শেষ বৈঠকে কী পড়বে?
প্রশ্ন : কোনো ব্যক্তি যদি চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজের জামাতে শুধু এক রাকাত পায় আর তিন রাকাত ছুটে যায়, তাহলে সে ইমামের সঙ্গে থাকা শেষ বৈঠকে কী করবে? তাশাহুদ পড়তে হবে? পড়লে তা মুস্তাহাব, সুন্নত নাকি ওয়াজিব?
—হাবিবুর রহমান, গুলশান
উত্তর : নামাজের ফরজ ও ওয়াজিবের বেলায় ইমামের অনুসরণ করা মুক্তাদি ও মাসবুক সবার জন্য জরুরি। আর শেষ বৈঠকে তাশাহুদ পড়া নামাজের গুরুত্বপূর্ণ ওয়াজিবগুলোর অন্যতম। অতএব, ফিকহবিদদের নির্ভরযোগ্য মতানুসারে, প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে মাসবুক ব্যক্তি শেষ বৈঠকে ইমামের সালাম ফেরানো পর্যন্ত ধীরে ধীরে শুধু তাশাহুদ পড়বে। দরুদ ও অন্য কোনো দোয়া পড়বে না।
মাসবুকের জন্য তাশাহুদ ওয়াজিব হওয়ার মতটিই দলিল-প্রমাণের ভিত্তিতে গ্রহণযোগ্য। (আল বাহরুর রায়েক : ২/৯৯, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৬/৩৯৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৫৩৭)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- মাসবুক* ব্যক্তি,ইমামের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: