• ঢাকা
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. আইন ও আদালত

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের ভড়াডুবি, বিএনপির নিরঙ্কুশ বিজয়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৮ পিএম;
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের ভড়াডুবি, বিএনপির নিরঙ্কুশ বিজয়

লিটু দেবনাথ, পটুয়াখালী প্রতিনিধিঃ 

 

পূর্ণ প্যানেলে বিএনপির বিজয়।

 পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের ভড়াডুবি, বিএনপির নিরঙ্কুশ বিজয়, সভাপতি মজিবুর ও সম্পাদক আরিফ নির্বাচিত।


পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দিনশেষে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আলহাজ্ব মো. নাজমুল আহসান পেয়েছেন ১২৯ ভোট।
সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুর রহমান পেয়েছেন ১২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন অ্যাডভোকেট মো. আরিফ হোসেন। তিনি ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মহিউদ্দিন পেয়েছেন ৬৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট এবং অ্যাডভোকেট মো. মুজিবুল হক বিশ্বাস (রানা) ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে অ্যাডভোকেট মো. আনোয়ার হোসাইন পেয়েছেন ১০৯ ভোট এবং অ্যাডভোকেট মো. ওমর ফারুক পেয়েছেন ৭৩ ভোট।
লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. আবু সাঈদ খান ৮৫ ভোট পেয়েছেন।
সদস্য পদে অ্যাডভোকেট মো. এনামুল হক রাসেল ২৯০ ভোট এবং অ্যাডভোকেট মোহাম্মাদ নজরুল ইসলাম পাটোয়ারী ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ওয়াহিদ সরোয়ারসহ সদস্যরা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় আইনজীবীদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন