• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেরুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৩ পিএম;
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল

আগামী ১৫ ফেব্রুয়ারির (রবিবার) মধ্যে বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান মির্জা ফখরুল।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‌‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়; তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেটাই এ দেশে হয়েছে।

এ সময় জামায়াতে ইসলামীকে উগ্রবাদী দল আখ্যা দিয়ে তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।

তিনি বলেন, ‘আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামীর, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া। তাদের ইনোসিয়েট করতে না দেওয়া। তার কারণে এমন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এরইমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি তিন ভাগের ২ ভাগ মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখি রাজনীতির মধ্যদিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন