স্বপ্ন পূরণের আনন্দ: ৫২ কিলোমিটার পথ পেরিয়ে ফরিদপুরে জিপিএ-৫ সংবর্ধনায় আলফাডাঙ্গার জান্নাতুল
ফরিদপুর জেলা প্রতিনিধি :
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ এই উদ্দীপ্ত আহ্বানে মুখরিত হয়ে উঠেছিল ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল হল। জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের অদম্য পদচারণায় শনিবার ১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত হলো শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা ২০২৬।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শতাধিক মেধাভী শিক্ষার্থীর কলকাকলিতে পুরো মিলনায়তন এক উৎসবের নগরীতে পরিণত হয়। তবে এ আয়োজনে সবার নজর কেড়েছে এক অদম্য মেধার গল্প—আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাহার।
৫২ কিলোমিটার পথ ও একটি স্বপ্নের গল্প
নবম শ্রেণিতে ওঠার পর থেকেই জান্নাতুলের লালিত স্বপ্ন ছিল প্রথম আলোর সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে নিজের অর্জিত ক্রেস্টটি হাতে তুলে নেওয়া। সেই দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে ছুঁয়ে দেখতে শনিবার ভোর ৬টায় মা-কে নিয়ে ঘর থেকে বের হয় সে।
ভ্যান, বাস আর রিকশা বদলে প্রায় ৫২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সকাল ৯টায় তারা পৌঁছায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে। যাতায়াতে ৩৬০ টাকা খরচ হলেও স্বপ্নের আঙিনায় পৌঁছে জান্নাতুলের চোখে-মুখে তখন শুধুই বিজয়ের হাসি।
ক্রেস্ট হাতে নিয়ে আবেগাপ্লুত জান্নাতুল বলেন,
"দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। আজ আমার মনে হচ্ছে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।"
প্রবীণ গুণীজনদের অনুপ্রেরণার বাণী
অনুষ্ঠানে সমবেত মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার দিশা দিতে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরা।
প্রবীণ শিক্ষাবিদ আলতাফ হোসেন শুভেচ্ছা বক্তব্য; ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান
বিশেষ বক্তব্য; প্রথম আলোর ডেপুটি নিউজ এডিটর তুহিন সাইফুল্লাহ
স্বাগত বক্তব্য; প্রথম আলোর ফরিদপুর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্ত ভাষায় সঞ্চালনা করেন ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামী।
আনন্দ-উৎসবে মুখরিত সাংস্কৃতিক পর্ব
বক্তব্যের পর শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের নৃত্য এবং রূপময় সংগীতে মেতে ওঠে পুরো মিলনায়তন।
আয়োজকরা জানান, কৃতী শিক্ষার্থীদের অসামান্য সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে দেশের সেবায় আরও বড় অবদান রাখার প্রেরণা জোগানোই এ সংবর্ধনার মূল লক্ষ্য।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: