• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বিক্ষোভ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি : দিল্লিতে বসেছে ৩০০ সিসিটিভি, বন্ধ ইন্টারনেট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৮ পিএম;
বিক্ষোভ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি : দিল্লিতে বসেছে ৩০০ সিসিটিভি, বন্ধ ইন্টারনেট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে দিল্লিতে অন্তত ১ হাজার মানুষকে আটক করা হয়। শনিবার সকালে আরো প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩০০টির বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরায় ভিডিওর পাশাপাশি অডিও রেকর্ড করার ব্যবস্থাও রয়েছে।

এদিকে নিরাপত্তার কারণে শুক্রবার রাত ১০টা থেকে কিছু এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিক্ষোভে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে বিমান থেকেই আটক করা হয়।

ইউটিউবার ধ্রুব রাঠিকেও তার গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছে।

 

নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে রাজীব চক, নিউ দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীর গেট। এ ছাড়া, শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল, এমন ২৫০টিরও বেশি দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

বিক্ষোভ ঠেকাতে বিভিন্ন এলাকায় মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে।

বিক্ষোভে যোগ না দিতে লোকজনকে সতর্ক করা হচ্ছে। নির্দেশ অমান্য করলে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হচ্ছে।

এদিকে দিল্লির বিভিন্ন হোটেল ও লজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিক্ষোভে যোগ দিতে আসা ব্যক্তিদের কক্ষ ভাড়া না দিতে হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সতর্কবার্তা দেওয়া হয়েছে এয়ারবিএনবি পরিচালনাকারী এবং বাড়ির মালিকদেরও।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে ২০ জুলাই প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে বিশৃঙ্খলা ও পুলিশের পদক্ষেপের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার স্মৃতি এখনো মানুষের মনে রয়েছে। তাই এবারের বিক্ষোভ ঘিরেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

বিক্ষোভের আগে অভিজিৎ দীপকে বলেন, নানা বাধা সত্ত্বেও স্বেচ্ছাসেবক ও সমর্থকরা যন্তর মন্তরে বিক্ষোভ করার পরিকল্পনা থেকে সরে আসবেন না।

তিনি প্রশ্ন করেন, ‘একদিকে আপনারা বলছেন, বিক্ষোভের কারণে মানুষের অসুবিধা হবে। অন্যদিকে আপনারাই মেট্রো ও রেল পরিষেবা বন্ধ করেছেন এবং সড়কে বাধা দিয়েছেন। এতে কি মানুষের অসুবিধা হবে না?’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন