• ঢাকা
  • শনিবার, ০৭ ফেরুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩১ পিএম
ফরিদপুরে  আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার 

মিজান উর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরে যৌথবাহিনী আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। 

ফরিদপুরের কোতোয়ালী থানাধীন কানাইপুর আখ সেন্টার সংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অবৈধ অস্ত্র ও গুলাবরুদ উদ্ধার করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী ২০২৬)  দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলে।  গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুরের পানি সেচে তল্লাশি চালানো হয়। এ সময় পানিতে  লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান,২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।

যৌথ বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিরাপত্তার স্বার্থে তাদের ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ফরিদপুরে যৌথবাহিনীর আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার  গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও অভিযান চলমান রয়েছে ।

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন