• ঢাকা
  • বুধবার, ১৮ ফেরুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৮ পিএম;
বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিকেলে মন্ত্রিপরিষদের বৈঠক

প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এদিন সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।

এর আগে, আজ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন তারেক রহমান এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন