• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও চেক বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪০ পিএম;
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও চেক বিতরণ

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও তাদের কল্যাণে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন এবং জেলা বিএনপির অন্যতম সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশিদ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র, জেলা বিএনপির সদস্য ও সাবেক জিএস মো. আলমগীর হোসেন বাচ্চু, মো. সিদ্দিকুর রহমানসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যান্য অতিথিরা ৩৪ জন বীর মুক্তিযোদ্ধার হাতে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন। 

চেক বিতরণকালে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও তাদের কল্যাণে জেলা পরিষদের এ উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত মুক্তিযোদ্ধারা। তারা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন