মহম্মদপুর আইডিয়াল একাডেমীর ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরা মহম্মদপুরে অবস্থিত মহম্মদপুর আইডিয়াল একাডেমীর উদ্যোগে ২০২৬ সালের ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
৩ দিনব্যাপি অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতকি প্রতিযোগিতা সোমবার (০২ ফেব্রুয়ারী ২০২৬) শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ এবিএম আব্দুল্লাহ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব মুহাম্মদ আবু হুরায়রা আল-আজহারী, ইমাম, সেন্ট মেরিস মসজিদ সিডনি, অস্ট্রেলিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান,সহকারী অধ্যাপক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ডঃ মোঃ কাজী আবু হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা; জিয়াউল হক বাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক; মোঃ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমিনুর রহমান কলেজ; এস এম ইউনুস আলী সরদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কাজী সালিমা হক মহিলা কলেজ এবং এস এম আজগার আলী, সভাপতি, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটিসহ অভিভাবক, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহম্মদপুর আইডিয়াল একাডেমির পরিচালক মোঃ আবু নাইম ।
তিনদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি আবৃত্তি, গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা জোগাবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী
- বিষয়:
- মহম্মদপুর* আইডিয়াল,একাডেমীর
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: