• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সেন্ট মার্টিনে পর্যটক সংখ্যা ও সময়সীমা বাড়ল, প্রত্যেকের দিতে হবে ১০০ টাকা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২২ পিএম;
সেন্ট মার্টিনে পর্যটক সংখ্যা ও সময়সীমা বাড়ল, প্রত্যেকের দিতে হবে ১০০ টাকা

দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটনকেন্দ্র সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন দুই হাজার পর্যটকের পরিবর্তে এখন থেকে তিন হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন।

একই সঙ্গে ভ্রমণের সময়সীমাও বাড়ানো হয়েছে। ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন।

পর্যটন গমনবিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এ ফি আদায়ের জন্য পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণবিষয়ক ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটকদের যাতায়াতের জন্য টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে।

মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।

নতুন চিঠিতে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন