• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

বোয়ালমারীতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ২০২৬ অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৪ পিএম;
বোয়ালমারীতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ২০২৬ অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারীতে 'জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)' বোয়ালমারী উপজেলা শাখার উদ্যাগে সাংগঠনিক সমন্বয় সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় বোয়ালমারী বাজার স্টেশন রোডস্থ বিএনএফসি ভবনের ৩য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বোয়ালমারী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসাইনের সভাপতিত্বে 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক জনাব হাসিবুর রহমান অপু। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব জনাব সাইফ হাসান খাঁন (সাকিব)।

সভায় বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার ও নাগরিক মর্যাদা সুসংহত করতে বদ্ধপরিকর। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বোয়ালমারী উপজেলা এনসিপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা ও গণমানুষের অধিকার আদায়ে তরুণ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আল-মামুন সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক জনাব নাইম ইসলাম, যুগ্ম আহ্বায়ক জনাব খন্দকার মো: কামাল হোসাইন, জাতীয় যুব শক্তির জেলা আহ্বায়ক জনাব জুনায়েদ মাহমুদ এবং জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জনাব শাহেদুল ইসলাম।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব মোহাইমিনুল ইসলাম বাহার এবং বোয়ালমারী উপজেলা জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক জনাব হৃদয় হোসেন।

সমাবেশ শেষে বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি ও জাতীয় ছাত্র শক্তির জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন