তালতলীতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন
তালতলী বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উপজেলা শাখার উদ্যোগে একটি সাব-অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় উপজেলার কচুপাত্রা বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সাব-অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারিকখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ ফারুক খান এবং প্যানেল চেয়ারম্যান মোঃ সোহেল, ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ রুহুল আমিন এবং কড়ইবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়া।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, তালতলী উপজেলা শাখার সভাপতি জামাল মল্লিক এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রনি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
* সিনিয়র সহ-সভাপতি: মোঃ রিয়াজ তালুকদার
* সহ-সভাপতি: মোঃ হারুন অর-রশিদ ও মোঃ ইসরাত হোসেন হিমেল
* সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক: মোঃ রাকিবুল ইসলাম
* যুগ্ন- সাধারণ সম্পাদক: মোঃ মাহমুদুল হাসান
* সাংগঠনিক সম্পাদক: মোঃ সুমন মিয়া
* সহকারী সাংগঠনিক সম্পাদক: মোঃ রাকিবুল ইসলাম
* অর্থ সম্পাদক: মোঃ রেদওয়ান
* দপ্তর সম্পাদক: মোঃ বশির উদ্দিন
* আইন বিষয়ক সম্পাদক: মোঃ বেলাল
* প্রচার সম্পাদক: মোঃ জাহিদুল
* তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ জুবাযের
* সমাজকল্যাণ সম্পাদক: মোঃ মহিন
* শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃ আবু সালেহ
* ক্রীড়া সম্পাদক: মোঃ শামীম
* নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ: মোঃ রবিউল, মোঃ সিফাত, মোঃ মহিবুল্লাহ্ ও মোঃ রেজাউল করিম।
এছাড়াও অনুষ্ঠানে শারিকখালী ইউনিয়ন ও ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের যুব ক্লাবের সদস্যবৃন্দ এবং কচুপাত্রা বাজার কমিটির স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন।
বক্তারা মানবাধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: