পাঁচবিবিতে ওয়াজ মাহফিলে অর্ধ লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সীতা পূর্বপাড়া বাবে জান্নাত জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর শনিবার বাদ এশা দিবাগত রাতে মসজিদ মাঠ প্রাঙ্গণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলটি সমাপ্ত হয়।
আলহাজ্ব মাওলানা মো: নিয়ামুল বারীর সভাপতিত্বে এবং মসজিদের খতিব মোঃ আবু তাহের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। বক্তব্যে তিনি আগামী পৌরসভা নির্বাচনে তার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে সকলের দোয়া কামনা করেন। একই সঙ্গে এই মাহফিলে মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমান, ভারত ও বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক হাফেজ মাওলানা মোঃ আবু রায়হান আবরার। দ্বিতীয় আলোচক হিসাবে ওয়াজ ফরমান, জয়পুরহাট বিষ্ণুপুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল হক হাবিব।
বিশেষ আকর্ষণ হিসেবে ওয়াজ ফরমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সিরাজুল ইসলাম মাজহারী। প্রধান অতিথির সফর সঙ্গী ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামসছুল হুদা মন্ডল দুলাল, নওদা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী তারেক সরদার,৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক যুবনেতা হারুনুর রশিদ সজল, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সানোয়ার, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল, ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুকুল ও বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জামিল হোসেন কুসুম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় করে বিশেষ মোনাজাত করা হয়।
এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগন দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ ছওয়াব হাসিল করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: