• ঢাকা
  • বুধবার, ১৮ ফেরুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১০ পিএম;
অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

শপথের পরদিন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোনো রকম রাস্তা অবরোধ ছাড়াই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

সেখানে থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করতে যান। যাওয়ার সময়ও সাধারণ মানুষের চলাচলে কোনো ভোগান্তি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, এটা একটা ইতিবাচক দিক। শপথের পরদিনই তিনি প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী জনগণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি।

তিনি বলেন, নিরাপত্তার বিষয়টা সংশ্লিষ্ট দপ্তরের লোকজন দেখবেন, তিনি জনগণের নেতা। জনগণের কষ্ট হোক বা ভোগান্তিতে পড়ুক এ বিষয়টা তিনি কখনো চান না। আর এ কারণেই তিনি অতি সাধারণভাবে রাস্তা অবরোধ ছাড়াই অফিস করছেন এবং তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার সময়ও এমনই ভাবেই এসেছেন যেটা আমরা দেখেছি।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন