• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৩ এএম;
কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, রাজধানীর আগামাসি লেনেও  রাত ১০টা ৪৫ মিনিটে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ৭তলা ভবনের ৪ তলায় এই আগুন লাগে। ঘটনাস্থলে আমাদের ৩ টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন