• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১১ পিএম
তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
ফাইল ফটো

অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলা‌দেশ ও পা‌কিস্তা‌নের ম‌ধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (৪ জানুয়া‌রি) তৌহিদ-দা‌রের টেলিফোন আলাপের তথ‌্য জা‌নি‌য়ে‌ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছে এবং এই গতিশীলতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষ‌য়ে সম্মত হয়েছে। 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন