• ঢাকা
  • বুধবার, ১৮ ফেরুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৮ পিএম;
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

দীর্ঘ এক বছরের অপেক্ষার প্রহর শেষে মুসলিম উম্মাহর দুয়ারে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশে শুরু হচ্ছে সিয়াম সাধনার এই পবিত্র মাস। আত্মশুদ্ধি ও সংযমের ব্রত নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসটি পালন করবেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে রোজা শুরুর ঘোষণা আসে এই সভা থেকেই।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সভা শেষে জানানো হয়, রমজানের চাঁদ দৃশ্যমান হয়েছে। ফলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিজরি সনের এই পবিত্র মাসটি পালিত হবে।

রমজানের পবিত্রতা রক্ষায় এবং রোজা পালনের প্রস্তুতি হিসেবে আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদতে মশগুল হবেন। এশার নামাজের পর সারাদেশের মসজিদে মসজিদে জামাতের সঙ্গে আদায় করা হবে তারাবির নামাজ। এরপর শেষ রাতে সেহরি গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে প্রথম রোজা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন