পদোন্নতি পেয়ে সচিব হলেন ৩ অতিরিক্ত সচিব
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০০ পিএম
ফাইল ফটো
সরকারের তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরমধ্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- জনপ্রশাসন মন্ত্রণালয়
- সচিব
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: