• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নে ভিডাব্লিউবি উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:২৩ পিএম
বরগুনার  ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নে ভিডাব্লিউবি উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ

বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের বিডাব্লিউবি উপকার ভোগিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। অদ্য ২১ ডিসেম্বর রোজ রবিবার ২০২৫ ইংরেজি তারিখে পরীরখাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এ বসে চাল বিতরণ করা হয়েছে। ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের সর্বমোট নিবন্ধিত ভিডাব্লিউবি উপকারভোগীদের সংখ্যা ৩৫৭ জন।

আজ ৩৫৭ কে ৬০ কেজি করে ২ মাসের মোট ২১টন ৪২০ কেজি চাল বিতরন করা হয়েছে।চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ,সকল ইউপি সদস্যরা এবং মিডিয়া কর্মীরা।জনপ্রতি প্রত্যেক কে ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

চাল গ্রহণ কালে ভিডব্লিউবি উপকার ভোগিরা বলেন, আমাদেরকে সুষ্ঠুভাবে চাল দেওয়া হচ্ছে। সঠিকভাবে মেপে পরিমাণ মতো চাল দেওয়া হচ্ছে। আমরা প্রতি জনকে ৬০ কেজি করে ২ মাসের চাল পেয়েছি। আমাদের কাছ থেকে কোন প্রকারের টাকা পয়সা নেওয়া হয়নি। চাল বিতরণ কালে ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোলায়মান কবির ইউনুস বলেন, আমরা কোন প্রকার অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে চাল বিতরণ করতেছি।

প্রতি জনকে ৬০ কেজি করে চাল দিচ্ছি। চাল বিতরণ কালে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির বলেন, আমরা সঠিকভাবে মেপে চাল বিতরণ করতেছি।সেপ্টেম্বর অক্টোবর দুই মাসের জনপ্রতি ৬০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছ।আজকে সর্বমোট ৩৫৭ জন জেলেকে ২১ টন ৪২০ কেজি চাল বিতরন করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন