• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন রিজভী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩১ পিএম;
হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন রিজভী

হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) চিকিৎসাধানী স্কয়ার হাসপাতাল থেকে দুপুরে বাসায় ফিরবেন তিনি।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে গত মঙ্গলবার তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দেবে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে।

এর আগে গত বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে দেখতে যান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন