• ঢাকা
  • রবিবার, ০৮ ফেরুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

‎লালমনিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী, আসাদুল হাবিব দুলুর পক্ষে গণসংযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২১ পিএম
‎লালমনিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী, আসাদুল হাবিব দুলুর পক্ষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, লালমনিরহাট- ৩ (সদর) আসনে বিভিন্ন দল থেকে, ৬ জন প্রার্থী প্রতিদন্বীতা করছেন।

‎প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারনা ও আলোচনার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন, বিএনপি  মনোনীত-ধানের শীষের প্রার্থী সাবেক উপমন্ত্রী, বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ  আসাদুল হাবিব দুলু।

‎কারণ হিসেবে এখানকার সাধারন মানুষ বলছেন,তিস্তা নদী বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়কারী, আলোকিত লালমনিরহাটের রূপকার এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। যিনি বিগত ২০০১-২০০৬  সময়ে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত করেন।

‎এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে,দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতে দিনরাত নিরলসভাবে মিটিং-মিছিল,প্রচার-প্রচারনা,গণসংযোগ,উঠান বৈঠকে অংশ নিয়ে ভোট প্রার্থনা করেছেন ধানের শীষের পক্ষে। প্রার্থীর পক্ষে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এসব কর্মসুচিতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সমানতালে পরিশ্রম করছেন  যুবদল,ছাত্রদল,শ্রমিকদল সহ অনন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎‎এরই ধারাবাহিকতায় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণসহ গণসংযোগ করেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন,জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ ও যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম আনন্দ।

‎এসময়ে বিএনপি,যুবদল,ছাত্রদল,মহিলাদল,শ্রমিকদলের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন