লালমনিরহাটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) লালমনিরহাট সদর উপজেলার নবীনগর মাদ্রাসা সংলগ্ন মাঠে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা (অনুর্ধ্ব-১৫) অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার সৌমিক রায়।
বিশেষ অতিথি জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, খুনিয়াগাছ এমদাদ উল্লাহ এম.এম. দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো: মাসুম মিয়া,লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবলার আবেদ আলী পুতুল প্রমূখ।
অনুষ্ঠানে আলোচনা শেষে প্রধান অতিথিসহ সকল অতিথি খেলোয়াড়দের জার্সি প্রদান করেন। প্রতিযোগিতায় লালমনিরহাট জেলার বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও ক্রীড়া ক্লাবের খেলোয়াড় অংশগ্রহণ করে। দিন ব্যাপি প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজীত খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এ সময়ে কোচ, ম্যানেজার,অভিভাবক ও খেলোয়াড়গণ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: