• ঢাকা
  • রবিবার, ০৮ ফেরুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

‎লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৩ পিএম
‎লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই মোটরসাইকেল।

‎গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট ৬ ও ৭ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃতরা হলেন মোঃ তুহিন ইসলাম (৩০), পিতা- খাদেমুল ইসলাম, বাড়ি -তারাগঞ্জ, রংপুর, মোঃ সাদেকুল ইসলাম শাওন (৩৬), পিতা- শাহাদৎ হোসেন, বাড়ি- বুড়িমারী, পাটগ্রাম, লালমনিরহাট,  শিমুল মিয়া (২৮), বাড়ি- কালীগঞ্জ, হাবিবুর রহমান (২৭), বাড়ি লতাবর।

‎ডিবি পুলিশ জানায়, হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের সামনে চেকপোস্টে প্রথমে তুহিন ইসলাম ও সাদেকুল ইসলামকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। বাইকটির কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।

‎জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে জেলার কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে শিমুল মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ি থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার-১৩৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎পরবর্তীতে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

‎ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত।

‎এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের কার্যক্রম এখনও চলমান বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন