• ঢাকা
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

৪২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৩ পিএম;
৪২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশকে ঝেঁকে ধরেছে। চট্টগ্রামে প্যাভিলিয়নে যাওয়া-আসার পথে টাইগার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ানদের বোলিং ভেলকিতে মাত্র ৪২ রানেই ৬ উইকেট হারিয়েছে তাওহীদ হৃদয়ের দল। মাঠে থাকা ব্যাটাররাও সংগ্রাম করছেন নিয়মিত।

চট্টগ্রামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে অল্পতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ৩৯ রানে দুই ওপেনারকে হারিয়ে আরও বিপদে পড়ে টাইগাররা। অল্পতেই বিদায় নিয়েছেন হৃদয়, ইমন, শামীম, সাকলাইনরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯৯ রান।

তামিমের বিদায়ের দুই ওভার পরেই প্যাভিলিয়নে ফিরেন আরেক ওপেনার সাইফ হাসান। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ এই ডানহাতি ব্যাটার। স্পিনার রেনশোর বলে মুখস্থ শট খেলতে গিয়ে তিনিও মিডঅফে সহজ ক্যাচ দেন। আউট হওয়ার আগে ১৪ বলে করেছেন ২০ রান।

দুই ওপেনারের বিদায়ের পর মাঠে নামেন নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়। ছক্কা হাঁকিয়ে নেতৃত্বের যাত্রা শুরু করেছিলেন এই ব্যাটার। কিন্তু অ্যাডাম জাম্পার গুগলিতে ৮ রানে বোল্ড হয়ে ফিরেন তিনি। হৃদয়ের পর সৌম্যকেও আউট করেন জাম্পা। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমে ১৮ বলে ১৭ রান করেছেন এই ব্যাটার।

পাঁচে নাম ইমনও বেশি দূর যেতে পারেননি। উচ্চবিলাসী শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন এই ব্যাটার। তাতে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে ১০০ এর আগে ইনিংস শেষের শঙ্কায় পড়ে বাংলাদেশ। আশঙ্কার মেঘটা আরও ঘনীভূত করেন শামীম পাটোয়ারী। তার বাজে শটে ৭৮ রানে ৬ উইকেট হারায় টাইগাররা।

আচমকা উইকেট হারানোর মিছিলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে আশার পথ দেখান অভিষিক্ত সাকলাইন। কিন্তু এক ছক্কাতেই থেমে যায় তার ক্যারিয়ারের প্রথম ইনিংসে। ১০ বলে ১০ রান করে বিদায় নেন এই অলরাউন্ডার। সাকলাইনের বিদায়ের পরে ৩ রান করে ডাগ আউটে ফেরেন রিশাদও। তাতে ১০০ রানের আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন