• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে মাদ্রাসা কমিটি নিয়ে  বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১২ পিএম;
বোয়ালমারীতে মাদ্রাসা কমিটি নিয়ে  বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :


 ফরিদপুরের বোয়ালমারীতে  মাদ্রাসার পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে আব্দুর রউফ খানকে  মনোনীত করা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে দশ টায় উপজেলার রাখাল গাছি মাদ্রাসা এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
জানা জায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামস্থ কাজী সিরাজুল ইসলাম দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী কমিটি গঠনকে কেন্দ্র করে একটি মহল বিভিন্ন ভাবে বিভ্রান্তি ছড়ানোয় লিপ্ত রয়েছে। বিভ্রান্তকারিরা বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি নিয়ে গঠিত,  ফরিদপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি, হেলেন জেরিন খান ও ফরিদপুর-১ অসসনের  সাবেক সংসদ সদস্য  আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে  অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্প্রটা করে যাচ্ছে। তারই প্রতিবাদে এই নববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
উপজেলার ঘোষপুর ইউনিয়ন বিএনপি ও স্থানীয়  এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অংশ নেন।
প্রতিবাদ ও মানববন্ধনে বক্তারা বলেন,  কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক আব্দুর রউফ খান একজন শিক্ষিত ভদ্রলোক। তিনি বোয়ালমারী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক এবং এলাকার মানুষ তাঁর প্রতি যথেষ্ঠ আস্থাশীল । রাখালগাছি মাদ্রাসার এই নবনির্বাচিত সভাপতিকে আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি অপপ্রচার ও বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টাকারিদের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলি, ইউপি সদস্য ও বিএনপি নেতা মো, ইউনুস আলি, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক মানুষ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন