• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার: গলাচিপায় ৩ জেলের বিনাশ্রম কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৯ পিএম;
তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার: গলাচিপায় ৩ জেলের বিনাশ্রম কারাদণ্ড

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে পটুয়াখালীর গলাচিপায় তিন জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার (১২ অক্টোবর) ভোরে গলাচিপা উপজেলার চরবিশ্বাস-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের জালাল সিকদারের ছেলে মো. ইমন সিকদার, সোমেদ খাঁর ছেলে মো. শামীম খাঁ এবং ইদ্রিস মৃধার ছেলে শাকিল মৃধা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে তেঁতুলিয়া নদীর চরবিশ্বাস এলাকায় মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়।

পরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের পরিচালনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ১৯৮৫)-এর আওতায় সংশ্লিষ্ট ৫(১) ধারায় তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত ২২ দিনের বিশেষ নিষেধাজ্ঞা চলমান রয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের বিকল্প জীবিকার ব্যবস্থা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে মা ইলিশ সংরক্ষণ অভিযান আরও সফল হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন