• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. উৎসব / দিবস

রাণীনগরে ৫০ পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৬ পিএম;
রাণীনগরে ৫০ পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগর প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলার ৫০টি পূজা মন্ডপে ৬০০কেজি করে সরকারি (চাল) অনুদান, দু’টি করে গাছ এবং এমপির পক্ষ থেকে প্রতিটি পূজা মন্দিরের পুরোহিতদের ধুতি উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব অনুদান ও উপহার প্রদান করা হয়। 
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এছাড়া অন্যদের মধ্যে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামানিকসহ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং প্রতিটি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন