• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাত, ১১ দিন পর মারা গেলেন রাফি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৩ পিএম;
চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাত, ১১ দিন পর মারা গেলেন রাফি

রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কাফরুল থানায় অবগত করা হয়েছে।

এরআগে ১০ জুন রাতে শেওড়াপাড়া এলাকায় মোটরসাইকেলে ইট নিক্ষেপ করা হয়। এসশয় আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার মাথায় অপারেশন করার পর আইসিইউতে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রধান আসামি কালু, পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছেন। সাজিদ চৌধুরী রাফি কাফরুল ইব্রাহিমপুর এলাকার শামসুল চৌধুরী শান্তর ছেলে।

নিহতের মা তানিয়া সিকদার বলেন, পৈতৃক সূত্রে রাফি অনেক সম্পত্তির মালিক। তাদের সব সম্পত্তির একমাত্র ওয়ারিশ ছিল রাফি। রাফি শেষ হয়ে গেলে, সম্পত্তির জামেলা তাদের থাকছে না। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন