পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর গ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ১১টায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সংঘের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গণগ্রন্থাগার অধিদপ্তর, শাহবাগ, ঢাকার অর্থায়নে এবং সোনালী সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী সংঘের নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান ও গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক গোলাম মোস্তফা। এছাড়াও আবির, মোহন, ফিরোজ, পলাশ, সঞ্জয়, রাকিবুল, শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। পরে সোনাপুর নোড়াল গুচ্ছ গ্রাম থেকে সাঁওতালপাড়া মোড় পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: