পটুয়াখালীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
লিটু দেবনাথ,পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালী জেলা প্রশাসন এর আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে ঝাউতলা প্রাঙ্গনে ফলজ, বনজ এবং ঔষধী বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে ঝাউতলা প্রাঙ্গনে ফলজ, বনজ এবং ঔষধী বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহিদ হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি , ডিডিএলজি (উপ-সচিব) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, উপকূলীয় বিভাগীয় বনকর্মকর্তা ড.মোঃ জাহিদুর রহমান মিয়া্, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মাদ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড মুজিবর রহমান টোটন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- পটুয়াখালীতে* ৫বছরে২৫,কোটি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: