র্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে জেলা পর্যায়ে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
দুর্নীতি দমন কমিশন বরিশাল এর সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরিশাল এর আয়োজনে দুই দিনব্যাপী দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহানগর পর্যায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়।
১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল ১৭ ই জুন চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) বরিশাল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা হোসেন, প্রধান শিক্ষক, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল, মোহাম্মদ আঃ জব্বার, জেলা শিক্ষা অফিসার, বরিশাল, প্রফেসর মোহাম্মদ আবদুর রব, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, সহ সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), বরিশাল, ফয়সল জামিল সাধারণ সম্পাদক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), বরিশালসহ আরও অনেকে।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন এবং রানার্স আপ হয়েছে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। পরে অতিথিরা সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: