• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে তৃতীয় লিঙ্গের অসহায় মালা’র পাশে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০২ পিএম;
পটুয়াখালীতে তৃতীয় লিঙ্গের অসহায় মালা’র পাশে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন

পটুয়াখালী প্রতিনিধি :

 

অসহায় তৃতীয় লিঙ্গের "মালা"র পাশে দাড়ালেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন ও পটুয়াখালী পৌরসভা । মানবিক সহায়তার চেক হস্তান্তর করলেন তারা।

 অসহায় ও প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের সদস্য মালা"র মানবিক আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন এবং পটুয়াখালী পৌরসভা।
পটুয়াখালী পৌরসভার প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা মহোদয়ের নিকট মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি মানবিক সাহায্যের আবেদন করা হলে, রাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত সেই আবেদন মঞ্জুর করা হয়।

এরই ধারাবাহিকতায় পটুয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল কাইয়ুম ( Abdul Kayum ) এবং আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোর্শেদা বেগম মৌ (Morsheda Begum Mou) অসহায় মালার হাতে অনুদানের চেক তুলে দেন।

চেক হস্তান্তরকালে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। রাষ্ট্র ও মানবাধিকার সংগঠনের এই যৌথ উদ্যোগ মালার মতো অসহায় মানুষের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন, ইতিমধ্যে সারা দেশব্যাপী মানবতার কল্যাণে নিঃস্বার্থ নিরলস ভাবে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় পৌরসভা ও মানবাধিকার সংগঠনের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন