• ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

দেশ রক্ষা করতে হলে গাছ লাগাতে হবে : আ. সালাম


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৮ পিএম;
দেশ রক্ষা করতে হলে গাছ লাগাতে হবে: আ. সালাম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেছেন, ভূমিকম্প, বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে।

আর পরিবেশ উন্নয়নের জন্য দরকার বেশি করে গাছ লাগানো। এজন্য সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। 

গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমীর কনফারেন্স হলে বিসিআরসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি আলী আশরাফ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও অধ্যাপক ডঃ সুকোমল বড়ুয়া, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক প্রমুখ।

আ. সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধে আমরা আগাম কর্মসূচি নিয়েছি। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন