• ঢাকা
  • শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা ২০২৬


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৮ পিএম;
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা ২০২৬

লিটু দেবনাথ,পটুয়াখালী জেলা প্রতিনিধি :

 

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন শনিবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগার ও পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, পাঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে ইতিহাস, সাহিত্য, মুক্তিযুদ্ধ, রাজনীতি ও সমসাময়িক বিষয়ভিত্তিক বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের ডিন ড. এ বি এম সাইফুল ইসলাম, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ এবং পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জালাল উদ্দীন বক্তব্য রাখেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তা ছড়িয়ে দিতে বইপাঠের গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন