• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নজরুলের চেতনা তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৬ পিএম;
নজরুলের চেতনা তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

​বিশেষ প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা):


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার দর্শন তরুণ প্রজন্মের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে অনন্য ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি নতুন প্রজন্মকে নজরুলের অমলিন আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মহম্মদপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত "নজরুল বর্ষ" উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
​সংস্কৃতিমন্ত্রী তাঁর বক্তব্যে গুরুত্ব আরোপ করে বলেন, "নজরুলের সাম্য, অসাম্প্রদায়িকতা ও প্রগতিশীল চেতনাকে কেবল চর্চার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে ধারণ করতে হবে। তবেই একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠন সম্ভব।"
​মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার দেববতী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজী সালিমাহক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোছাঃ রাশিদা খাতুন। সেমিনারে বক্তারা নজরুলের জীবন, সাহিত্য, প্রখর দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরে আলোকপাত করেন।
​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন আমিনুর রহমান কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, লাহুড়িয়া কলেজের অধ্যক্ষ ময়মুর আলী মৃধা এবং কাজী সালিমাহক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী।
​সেমিনার শেষে "নজরুল বর্ষ" উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন