নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
শের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আহ্বায় করে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ১৩ অক্টোবর এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: