বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) স্থানীয় খরসূতী ঈদগাহে এই মাদক বিরোধী সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ, বোয়ালমারী থানা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি (মধুখালি সার্কেল) মো: আজম খাঁন।
ময়না ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাই, আইন শৃংখলা পরিপন্থী কাজের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি এএসপি (মধুখালী সার্কেল) মো: আজম খাঁন, ওসি (তদন্ত) মো: সাইদুর রহমান, প্রফেসার (অব:) মো: আবুল কালাম আজাদ, প্রফেসার মো: শাহিনুল ইসলাম, বিএনপি নেতা ও সমাজ সেবক মো: আশরাফুল আলম সিকদার, জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা সভাপতি মো: লুৎফর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা মো: আমিনুল ইসলাম বাবলু, ৪নং ওয়ার্ড মেম্বার মো: আলাউদ্দিন মাতুব্বর, স্থানীয় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো: হাফিজুর রহমান মোল্লা প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তিনি মাদককারবারী, মাদক সেবীদের বিরুদ্ধে কঠিন হুসিয়ারী উচ্চারণ করে বলেন, মাদকের সাথে জড়িতদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, যারা এই অপকর্মের সাথে জড়িত শুধুমাত্র তাদের নাম ঠিকানাটা আমাদের জানান, প্রয়োজনে হোয়াইটস আপে তাদের নামটা দেন, কেউ জানতে পারবে না। আপনারা নির্ভয়ে তাদের নাম পাঠান। তিনি স্থানীয় আইন শৃংখলা পরিপন্থী কাজে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন। তিনি বলেন, আমি নিজের বেতনের টাকায় চলি, ঘুষ খাই না। তাই কোনো অপশক্তিকেই আমি ভয় পাই না। আপনরা আমাদের সহযোগিতা করুন, আমরা সার্বক্ষনিক আপনাদের পাশে আছি।
ময়না ইউনিয়ন পুলিশিং বিট অফিসার সরল কুমারের সঞ্চালনায় মাদক বিরোধী এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার, সমাজ সেবক মো: নায়েব আলী, স্থানীয় বিএনপি নেতা ডা: আব্দুস সোবহান, মো: দেলোয়ার হোসেন মোল্লা, মো: জিন্নাহ মোল্লা প্রমুখ।
দৈনিক পুনরুত্থান / বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: