• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৬ পিএম;
পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পটুয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে একটি প্রতিনিধিদল নবাগত জেলা প্রশাসকের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য ও সৌজন্যমূলক পরিবেশে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।

সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে জেলা প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন