• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে কন্যাশিশু দিবস পালিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৪ পিএম;
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে কন্যাশিশু দিবস পালিত

মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
 
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় দপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সোমবার সকালে র‍্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে । 
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি নতুন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পুরাতন হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজী। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মনির অর্ণব, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল,  উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী ফজেল খান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রশান্ত বিশ্বাস, আইসিটি অফিসার আহমেদ মাহফুজ, উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকার,  শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সী জয়নুল আবেদীন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক উত্তম অধিকারী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, উপজেলা তথ্য অফিসার হুমায়রা সুলতানা প্রমুখ। 
শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস ও বুরহানা ইসলাম বাহা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন