রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আব্দুল্লাহ (৩৫) নামে এক মাদক সেবিকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডিত আব্দুল্লাহ উপজেলার চকাদিন গ্রামের মজনু হোসেনের ছেলে। তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, গাঁজা সেবন করে মাতাল অবস্থায় লোকজনকে রিক্ত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার চকাদিন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল্লাহকে নেশাগ্রস্থ্য অবস্থায় হাতেনাতে ধরা হয় এবং তার কাছ থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতে আব্দুল্লাহকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো ১০০টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার গাঁজা আগুনে পুড়ে ফেলা হয়। দন্ডিত আব্দুল্লাহকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মো: রাকিবুল হাসান।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: