জেলা প্রশাসকের লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন লেমুয়া বাজারে এক আকস্মিক অগ্নিকাণ্ডে প্রায় ৫০ টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে অদ্য ১৪ জুলাই রোজ মঙ্গলবার ২০২৬ খ্রিঃ মানবিক তাগিদে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনা জেলার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সময় তার সাথে ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব জনাব মো: কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা,পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল,পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম সহ জেলা ও উপজেলার কর্মকর্তা বৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।
দুর্যোগের এই কঠিন মুহূর্তে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও জরুরি সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
বরগুনা জেলা পুলিশ ও জেলা প্রশাসন সবসময় জনগণের যেকোনো বিপদে-আপদে পাশে থাকতে বদ্ধপরিকর। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন দ্রুত এই ক্ষতি কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দোকানে থাকা নগদ অর্থ, মালামাল, আসবাবপত্র, কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিস যদি আরও দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারতো তাহলে হয়তো আগুনের বিস্তার কমানো সম্ভব হতো। রক্ষা পেত দুই একটি দোকান।
ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণের তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: