• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে হেলেন জেরিন খাঁন এমপির সংবর্ধনা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫৪ পিএম;
বোয়ালমারীতে হেলেন জেরিন খাঁন এমপির সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে হেলেন জেরিন খাঁন এমপির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৯ জুলাই ২০২৬) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা খোন্দকার নাসিরুল ইসলাম। 
ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত এমপি হেলেন জেরিন সংবর্ধনা স্থলে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির নেতা-কর্মীসহ খোন্দকার নাসিরুল ইসলাম। 

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপি সম্পাদক মো. ইমরান, পৌর যুবদলের সভাপতি আমিনুল ইসলাম বাবলু, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা রাফিউল আলম মিন্টু, শেখর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদ্য যোগদানকারী বিএনপি নেতা কামাল আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পিন্টু ঠাকুর এবং সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট।

সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিনের অনবদ্য সঞ্চালনায় প্রধান অতিথি খোন্দকার নাসিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান হেলেন জেরিনকে আমাদের দায়িত্ব দেওয়ায় আমরা কৃতজ্ঞ। হেলেন জেরিনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, হেলিন জেরিনের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা দলকে সুসংগঠিত-ঐক্যবদ্ধ শক্তিশালী করে গড়ে তুলবো। 

এসময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন,  বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম পরাজিত হয়েছেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে সামনে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সংবর্ধনার জবাবে হেলেন জেরিন খান এমপি বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। ফরিদপুর-১ আসনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপিকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাব। 

সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

এ সম্পর্কিত আরও পড়ুন