• ঢাকা
  • রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

এক ম্যাচে সর্বোচ্চ সেভের বিশ্বকাপ রেকর্ড গড়লেন কুরাসাও গোলরক্ষক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৬ এএম;
এক ম্যাচে সর্বোচ্চ সেভের বিশ্বকাপ রেকর্ড গড়লেন কুরাসাও গোলরক্ষক

ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে ১৫টি সেভ করে পুরুষদের বিশ্বকাপের রেকর্ডের পাশে নাম লিখিয়েছেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। শনিবারের এই ড্রয়ের সুবাদে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ পয়েন্টও পেয়ে গেছে ছোট্ট দ্বীপদেশটি।

৩৭ বছর বয়সী রুমের কল্যাণেই গত নভেম্বরে জ্যামাইকার বিপক্ষে ক্লিন শিট রেখে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল কুরাসাও। জার্মানির কাছে ৭-১ গোলে হারের ধাক্কা সামলে এবার টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষকসুলভ পারফরুম্যান্স উপহার দিলেন তিনি।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে সেভকে অফিসিয়াল পরিসংখ্যান হিসেবে গণনা শুরুর পর এটাই কোনো বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ সেভের যৌথ রেকর্ড। ২০১৪ সালের ১ জুলাই বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ডের গড়া রেকর্ডের পাশে বসলেন তিনি।

কলম্বাস ক্রুর হয়ে এমএলএস কাপজয়ী রুম বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সারির লিগ ইউএসএল চ্যাম্পিয়নশিপে মায়ামি এফসির হয়ে খেলেন। ক্লিন শিট রেখে কোনো গোলরক্ষকের এত সেভের রেকর্ড এটাই প্রথম। এমনকি অতিরিক্ত সময়ে না গড়ানো কোনো ম্যাচেও এত সেভের নজির আর নেই।

অন্যদিকে ইকুয়েডরের ১৫টি অন-টার্গেট শটও ১৯৬৬ সালের পর গোল ছাড়া কোনো পুরুষ বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন