শিক্ষক নাকি পল্লী চিকিৎসক, দুই পেশায় একই ব্যক্তি
হাফিজ খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার করুনা হাসানিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আরিফুর রহমান ফেরদৌসের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পল্লী চিকিৎসক এবং শিক্ষকতায় চাকরিরত পেশায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক ও মাদ্রাসা সংশ্লিষ্টদের অভিযোগ,পল্লী চিকিৎসক পেশায় ব্যস্ত থাকায় তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকেন না!
এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। সরকারের নিয়ম অনুযায়ী একজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি অন্য কোন পেশায় নিজেকে নিযুক্ত করতে পারবেন না। সরকারি নিষেধাকে তওয়াক্কা করে নিজ ক্ষমতায় চেম্বার খুলে রোগী দেখেন মোঃ আরিফুর রহমান ফেরদৌস। একজন শিক্ষক যদি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন তাহলে শিক্ষা ব্যবস্থার মান কি করে উন্নয়ন করা সম্ভব। করুণা হাসানিয়া আলিম মাদ্রাসায় ২০২৫ সালে দাখিল পরীক্ষা একজনও পাস করতে পারেননি। ২০২৬ সালে দাখিল পরীক্ষার মাত্র দুইজন পাস করেছেন।
শিক্ষকরা যদি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে তাহলে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট খারাপ হবে এটাই স্বাভাবিক। একাধিক শিক্ষার্থী দাবি করেছেন আরিফুর রহমান ফেরদৌস নিয়মিত মাদ্রাসায় অনুপস্থিত থাকেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিহাদ হাসান বলেন, শিক্ষকতার পাশাপাশি অন্য কোন পেশায় কাজ করার কোন সুযোগ নেই।এ নিয়মিত মাদ্রাসায় অনুপস্থিত থাকে বিষয়টা আমি আপনাদের মাধ্যমে জেনেছি।এ বিষয়ে আমি করুনা হাসানিয়া আলিম মাদ্রাসার সভাপতি মহোদয়ের সাথে কথা বলেছি বিষয়টি তাকে জানিয়েছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে করুনা হাসানিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আরিফুর রহমান ফেরদৌস কোন কথা বলতে রাজি নন।
এ বিষয়ে করুণা হাসানিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ,সাদ্দাম হোসেন বলেন,শিক্ষকতার পাশাপাশি মাদ্রাসায় ফাঁকি দিয়ে অন্য পেশায় কাজ করার কোন সুযোগ নেই। তিনি যদি এরকম করে থাকেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান ভালো করা হয়। শিক্ষকরা যাতে নিয়মিত মাদ্রাসায় আসেন এবং ঠিকমতো ক্লাস নেন। আমরা কোন ফাঁকিবাজ শিক্ষক চাই না। এই ফাঁকিবাজ শিক্ষককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: