সন্তান নিতে চাইলে এই ৪ বদঅভ্যাস আজই ত্যাগ করুন
বাবা-মা হওয়ার পরিকল্পনা করছেন? সুস্থ গর্ভাবস্থা এবং একটি সুন্দর আগামীর জন্য শুধু জীবনযাত্রার বড় বড় পরিবর্তনই নয়, বরং নজর দিতে হবে দৈনন্দিন ছোটখাটো অভ্যাসের প্রতিও।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে সন্তান নেওয়ার আগে কোন অভ্যাসগুলো বর্জন করা জরুরি, সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।
মদ্যপান বর্জন করুন
গর্ভধারণের পরিকল্পনা থাকলে বা গর্ভাবস্থায় মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকা জরুরি। এটি বন্ধ্যত্ব এবং গর্ভপাতের মতো মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
ক্যাফেইনে নিয়ন্ত্রণ
কফি ছাড়া দিন শুরু করা অনেকেরই অভ্যাস। তবে অতিরিক্ত চা বা কফি পানের অভ্যাস বন্ধ্যাত্ব সৃষ্টির পাশাপাশি গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।
দাঁতের যত্ন নিন
অনেকেই দাঁতের স্বাস্থ্য নিয়ে উদাসীন থাকেন, যা মোটেও ঠিক নয়। মুখের বা দাঁতের অযত্ন পুরুষের শুক্রাণুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অপরিপক্ব শিশুর জন্মঝুঁকি বাড়াতে পারে।
ধূমপানকে না বলুন
ধূমপানে থাকা নিকোটিন নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোন উৎপাদনে বাধা দেয়। যেহেতু এই হরমোনটি ডিম্বস্ফোটন বা ওভুলেশন নিয়ন্ত্রণ করে, তাই ধূমপান গর্ভধারণের পথকে কঠিন করে তোলে এবং চিকিৎসাধীন নারীদের অবস্থাকেও প্রভাবিত করতে পারে।
তাই সুস্থ ও স্বাভাবিক উপায়ে সন্তান নেওয়ার প্রস্তুতি নিতে আজই এই ক্ষতিকর অভ্যাসগুলো থেকে দূরে থাকুন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: