পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে মারধর: বিএসএফকে কঠিন বার্তা বিজিবির
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে অন্যায়ভাবে মারধর করার অভিযোগে, ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) সদস্যকে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যস্থতাকালীন আলোচনার এমন দৃশ্যে বিজিবি সদস্যকে কড়া প্রতিবাদ জানাতে শোনা যায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে বিজিবি সদস্যকে উদ্দেশ্য করে বিএসএফ সদস্যকে বলতে দেখা যায়, “আপনি টোটালি উনাকে সরি বলতেছেন না। ভাই, এটা ভুল হইছে, ভবিষ্যতে এরকম হবে না। ভুল আপনার সৈনিক করেছে, সে তাকে মেরে সাথে সাথে চলে গেছে— এটা আপনি অবশ্যই জানেন। আবার বলতেছেন, সে নাকি ছুটিতে চলে গেছে! আঘাত করে এত দ্রুত একজন সদস্য কীভাবে ছুটিতে চলে যায়?”
সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিজিবি সদস্য আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশের আঙ্গরপোতা ও দহগ্রামের মানুষ অত্যন্ত সাহসী। আপনারা জানেন, এর আগে একটা বিএসএফ সদস্যকে অস্ত্রসহ ধরে নিয়ে আমাদের কাছে চলে আসছিলো তারা। যদি এ ঘটনার সুষ্ঠু ফয়সালা না দেন, তবে স্থানীয়রা যেকোনো মুহূর্তে অশান্তি সৃষ্টি করতে দেরি করবে না। তারা অত্যন্ত সাহসী লোক, আপনাদের আরও সচেতন হওয়া উচিত।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় বিজিবি সদস্যের এমন সাহসিকতা ও দেশের সীমান্তবাসীর অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, তা সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছে। ঘটনাটির সুষ্ঠু সমাধান ও সীমান্তে বিএসএফ-এর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: