• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৭ এএম;
আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা

রোববার বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে যে সহিংস দৃশ্য দেখা গেছে, তার তদন্ত শুরু করেছে ফিফা। এ ঘটনায় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড়।

ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই মাঠে দৌড়ে ঢুকে স্পেনের অধিনায়ক রদ্রিকে পেটে আঘাত করেন নাহুয়েল মলিনা। এ ছাড়া মাঠের মাঝমাঠেও বড় ধরনের ধস্তাধস্তি হয়। সেখানে এরিক গার্সিয়ার গলা চেপে ধরার পর গাভিকে মাটিতে ফেলে দেন লিওনার্দো পারেদেস।

এ ঘটনার পর রেফারি স্লাভকো ভিনচিচ লাল কার্ড দেখান পারেদেসকে। এই একই রেফারি নির্ধারিত সময়ের শেষদিকে এনজো ফার্নান্দেজকেও মাঠ থেকে বের করে দিয়েছিলেন। এ ছাড়া আর্জেন্টিনার আরও তিন খেলোয়াড় এবং কোচ লিওনেল স্কালোনিকেও হলুদ কার্ড দেখান তিনি।

ফিফা এক বিবৃতিতে জানায়, ‘স্পেন ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রাসঙ্গিক ম্যাচ প্রতিবেদন পর্যালোচনার পর, ফিফা শৃঙ্খলা কোডের অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী, ম্যাচপরবর্তী ঘটনাগুলো নিয়ে সম্ভাব্য বিধিভঙ্গের বিষয়টি খতিয়ে দেখতে একজন শৃঙ্খলা ও নৈতিকতা প্রসিকিউটর নিয়োগ দিয়েছে ফিফা শৃঙ্খলা কমিটি।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার আচরণ নিয়েও তদন্ত করছে ফিফা। ওই ম্যাচের পর উদযাপনের সময় ‘লাস মালভিনাস সন আর্হেন্তিনাস’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন খেলোয়াড়রা। সমর্থকরাই এই ব্যানারটি আটলান্টা স্টেডিয়ামে গোপনে নিয়ে গিয়েছিলেন।

খেলোয়াড় বা দলের পক্ষ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া নিষিদ্ধ করেছে ফিফা। তাই এ ঘটনায় জড়িতরাও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন