• ঢাকা
  • শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪০ পিএম;
মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড

বিশ্বকাপ ২০২৬-এ নতুন নিয়মের প্রথম শিকার হলেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন। তুরস্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখায় সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে তাকে।

সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটনাটি ঘটে। প্যারাগুয়ে তখন ১-০ গোলে এগিয়ে। একপর্যায়ে তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে কথা বলার সময় নিজের মুখ হাত দিয়ে ঢেকে রাখেন আলমিরন। বিষয়টি সঙ্গে সঙ্গে ম্যাচ কর্মকর্তাদের নজরে আনেন মুলদুর।

এরপর ভিএআর পর্যালোচনার পর এল সালভাদরের রেফারি ইভান বার্টন আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে মুখ ঢেকে কথা বলার কারণে প্রথম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখার রেকর্ড গড়লেন সাবেক নিউক্যাসল ইউনাইটেড উইঙ্গার।

বিশ্বকাপের ঠিক আগে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) নতুন এই নিয়ম চালু করে। এপ্রিল মাসে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মাঠে খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে প্রতিপক্ষ বা ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই জানিয়েছিলেন, মুখ ঢেকে কথা বলার ক্ষেত্রে রেফারিদের কঠোর অবস্থান নেওয়া উচিত। তার মতে, এমন আচরণে সন্দেহ তৈরি হয় যে খেলোয়াড় হয়তো এমন কিছু বলছে যা প্রকাশ্যে বলতে চায় না।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন